bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬

শিক্ষাব্যবস্থার সাথে চাকরির বাজারের সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ-
আগস্ট ২১, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও জীবনমুখী করতে এবং চাকরির বাজারের চাহিদা অনুযায়ী এতে আমূল পরিবর্তন আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএম-এ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংলাপে অর্থমন্ত্রী বলেন, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার সঙ্গে চাকরির বাজারের সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। মানসম্মত শিক্ষাব্যবস্থা একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সে লক্ষ্যেই সরকার শিক্ষাব্যবস্থায় জীবনমুখী ধারায় ফেরার উদ্যোগ গ্রহণ করেছে।

বাজেট বরাদ্দের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী মন্তব্য করেন, বিএনপি সরকার বর্তমানে শিক্ষাখাতে দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট বাস্তবায়ন করছে, যা ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি।

এছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতির দিকে ইঙ্গিত করে তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জনের লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষায় এই আমূল সংস্কার দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।