bogra times cover image-1
ঢাকাWednesday , 1 July 2026

শেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১, আহত 

Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার রণবীরবালা বসির পাগলা মাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আম্মার (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাধীন (১৮) নামে তাঁর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক সড়কে ওঠার চেষ্টা করলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, আম্মারের মাথায় মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে তাঁদের ধারণা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পড়ে নিহত স্বজনদের থেকে জানা যায় আমার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

নিহত আম্মার শেরপুর পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা। তাঁর বাবা শাহিনুর ইসলাম সুইডেনপ্রবাসী। তাঁদের গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায়। আহত স্বাধীনের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

error: Content is protected !!