bogra times cover image-1
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬

বগুড়ায় ইয়াবা কারবারি দম্পতি: স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

বগুড়া প্রতিনিধিঃ-
জুন ৮, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: বগুড়া সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।

রবিবার (৭ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি বগুড়ার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামি হলো মোছাঃ ছালেহা আক্তার (৪০)। তিনি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটের কারবারি বলে অভিযোগ। তার পলাতক স্বামী মোঃ আব্দুস সোবাহান (৪৫) এই মাদক চালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে ডিএনসি।

অভিযান সূত্রে জানা যায়, ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একটি চালান মজুদ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে ওই দম্পতির নিজ বসতবাড়ির চার কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোছাঃ ছালেহা আক্তারকে গ্রেফতার করা হলেও তার স্বামী আব্দুস সোবাহান দ্রুত পালিয়ে যান।

পলাতক স্বামী মোঃ আব্দুস সোবাহানের পিতা মোঃ রমজান আলী ও মাতা মোছাঃ জাহানারা বেগম। অপরদিকে গ্রেফতার ছালেহা আক্তারের শ্বশুর মৃত সোবাহান ও শাশুড়ি মোছাঃ খালেদা বেগম। উভয়ের বাড়ি বগুড়া সিটি শহরের ১৬ নং ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়ায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি-বগুড়া জানিয়েছে, পলাতক আসামি আব্দুস সোবাহানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া ইয়াবা ট্যাবলেটের এই চালানের সঙ্গে আর কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।