bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় গেটম্যান নিহত

বগুড়া প্রতিনিধিঃ-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় শাহানুর (ওরফে বাবু মিয়া) নামে এক গেটম্যান নিহত হয়েছেন। নিহত শাহানুর (২২) আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সান্তাহার পোওতা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া এবং আনারুল ইসলাম নামে আরেক গেটম্যানের ডিউটি ছিল সান্তাহার স্টেশনের উত্তরে অবস্থিত পোওতা রেলগেটে। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখেন।

ট্রেনটি গেট অতিক্রম করার মুহূর্তে শাহানুর গেটের পাশে ঘোরাঘুরি করছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কোনও বাদি না থাকায় মৃতদেশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।