bogra times cover image-1
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬

বগুড়ায় মসলার দোকানে ধানের তুষ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
মার্চ ১১, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে মসলার দোকানে ধানের তুষ ও নিম্নমানের মরিচ সংরক্ষণের অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক আরেকটি অভিযানে নিম্নমানের হলুদ সংরক্ষণের দায়ে আরেকটি মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে বগুড়ার ফতেহ আলী বাজারের ছাতা পট্টির গলিতে ভোক্তা অধিদপ্তর, র‌্যাব-১২ ও পুলিশের যৌথ দল এ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোলন নামের একটি খুচরা মসলা বিক্রয়ের দোকান থেকে এক বস্তা ধানের তুষ ও এক বস্তা পঁচা ও নিম্নমানের মরিচ জব্দ করা হয়। অপর একটি অভিযোগের ভিত্তিতে বগুড়া হলুদ মিলে অভিযান চালিয়ে ‘মৌরী হলুদ’ নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো হলুদের সঙ্গে মিশ্রণের জন্য সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানে এসব অপরাধ স্বীকার করায় দোলন মসলা মিলকে ৫০ হাজার টাকা এবং বগুড়া হলুদ মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের কোনো ধরনের লাইসেন্স নেই বলেও জানানো হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারের সকল আইন ও বিধিমালা অনুসরণ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।