bogra times Add
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ২৫, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর চেয়ারম্যান জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি সাধীন কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল জাব্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, শেরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওবায়দুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহতা তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহ্বান জানান।