bogra times cover image-1
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬

বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বার্তা বিভাগ
জুন ১০, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুন বেওয়া শেরপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। তিনি শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে আমিরুন বেওয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ট্রলিটিতে হেডলাইট না থাকায় অন্ধকারে চালক তাকে দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটায়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি জব্দ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, “ট্রলিটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য, শেরপুর উপজেলায় অন্ধকারে আলোকবিহীন যানবাহন চলাচল ও চালকদের বেপরোয়াতা বহুদিনের সমস্যা। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।