bogra times cover image-1
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে দুই বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

এনাম হকঃ-
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর, বগুড়া প্রতিনিধিঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অভিযোগে বগুড়ার শেরপুরে দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) খন্দকার টোলা ও বাগড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বগুড়া কর্তৃক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বেকারি দুটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়া, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করার মতো অনিয়ম পাওয়া যায়।

বগুড়ার শেরপুরে দুই বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

এ ছাড়া কারখানার ভেতরে টয়লেট ব্যবহার এবং ভুয়া বিএসটিআইয়ের মোড়ক ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আল-মদিনা বেকারির মালিক বাবলু (৫৩) এবং মায়ের দোয়া বেকারির মালিক ইনছান আলীকে (৪৫) জরিমানা করা হয়।

বগুড়ার শেরপুরে দুই বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

অভিযান শেষে সংশ্লিষ্টদের আইন ও বিধি মেনে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বগুড়া সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।