bogra times Add
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ার শেরপুরে প্রাক্তন সেনা সদস্যদের সংগঠন বেসওয়ার উপজেলা কমিটি গঠন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার (বেসওয়া) বগুড়া জেলা শাখার উদ্যোগে শেরপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবলাগাড়ী এলাকায় আয়োজিত এক মাসিক সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসওয়া বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন (অবঃ)। তিনি বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম জোরদার করতেই সংগঠনের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সার্জেন্ট মোঃ রেজাউল করিম (অবঃ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন (অবঃ), দপ্তর সম্পাদক সার্জেন্ট মোঃ আজাদুল হক আজাদ (অবঃ) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ সেলিম হোসেন তরফদার (অবঃ)। এছাড়া ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট মোঃ আমিনুল ইসলাম (অবঃ)। সমাপনী বক্তব্যে সার্জেন্ট মোঃ হেদায়েতুল ইসলাম সরকার (অবঃ) নবগঠিত কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে শেরপুর উপজেলা কমিটি গঠন করা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।