bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬

মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ৩০, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার হাওয়াখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী কোচ তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি শেরুয়া বটতলা এলাকার বাসিন্দা।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এরপর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।