bogra times cover image-1
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬

শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সংগঠনের নতুন কমিটি গঠন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ১০, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও নারী স্বাবলম্বীকরণের লক্ষ্যে বগুড়ার শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুনট মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. নাদিম মাহমুদকে সভাপতি, প্রকৌশলী সুজাউল ইসলাম সুমনকে সিনিয়র সহ-সভাপতি, মো. সুমন শিহাবকে সাধারণ সম্পাদক এবং মো. শিপন আহম্মেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটির অন্যান্য পদে মো. আরিফুল ইসলাম আরিফ (সাংগঠনিক সম্পাদক), মো. নুরুল ইসলাম (কোষাধ্যক্ষ), মো. ওমর ফারুক (প্রচার সম্পাদক), মো. সোহেল রানা (দপ্তর সম্পাদক), মো. তাহেরুল ইসলাম (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), মো. নাসিব ওয়াহিদ প্রান্ত (আইনবিষয়ক সম্পাদক) এবং মো. রাব্বী খান ফেমাস কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের নেতারা জানান, সমাজের কর্মহীন ও দুস্থ মানুষের সহায়তায় কাজ করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পতিত জমিতে বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তারা আরও জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই, এমব্রয়ডারি, বুটিক, ফ্যাশন ডিজাইন ও হস্তশিল্পে বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণার্থীদের জন্য ভাতার ব্যবস্থাও নেওয়া হবে, যাতে নারীরা ঘরে বসেই আয়মুখী কাজে যুক্ত হতে পারেন।