bogra times Add
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬

শেরপুরে খালের ওপর সেতু নির্মাণ কাজ পরিদর্শন ইউএনও’র

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
এপ্রিল ১৩, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর, ১৩ এপ্রিল: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের গোয়ালবিশ্বা থেকে আটাইল যাওয়ার রাস্তার খারির খালের ওপর নির্মাণাধীন সেতু/কালভার্টের কাজের গুণগত মান ও পরিমাপ যাচাই করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ’ প্রকল্পের অংশ হিসেবে ৯ দশমিক ১৫ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণ করা হচ্ছে। সোমবার সরেজমিনে গিয়ে তিনি নির্মাণকাজের মান পর্যবেক্ষণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ইউনিয়নের কয়েক হাজার কৃষকের প্রায় ২৫০ বিঘা আবাদি জমির ফসল দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। এতে অর্থনৈতি লাভবান হবেন স্থানীয় চাষিরা। পাশাপাশি আশপাশের তিনটি গ্রামের প্রায় দুই হাজার মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

শেরপুরে খালের ওপর সেতু নির্মাণ কাজ পরিদর্শন ইউএনও’র

পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। তারা নির্মাণকাজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘উন্নয়ন প্রকল্প যেন সঠিক মান ও পরিমাণে বাস্তবায়িত হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এ পরিদর্শন। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে দেখা হবে।’

এখন পর্যন্ত নির্মাণকাজ সন্তোষজনক অগ্রগতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা।