bogra times Add
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬

শেরপুরে ঠিকাদার সমিতির নতুন কমিটি, সভাপতি রাফু, সা: সম্পাদক বাবুল

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ৩০, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলা ও পৌরসভার ঠিকাদারদের সংগঠন ‘শেরপুর উপজেলা ও পৌর ঠিকাদার সমিতি’র ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ডস্থ মোহাম্মদ আলী কমপ্লেক্সে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বি এইচ এম কামরুজ্জামান রাফুকে সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন, নজরুল ইসলাম, শাহাদত হোসেন, সৈমেন্দ্রনাথ ঠাকুর, অশোক কুমার কুন্ডু, জহুরুল ইসলাম (জহু), শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম (রিপন) ও আব্দুল করিম।

সভায় শেরপুর উপজেলার শতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং সহ-সভাপতি ও খানপুর ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ারসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটি ঠিকাদারদের স্বার্থ রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবে।