bogra times cover image-1
ঢাকাWednesday , 17 June 2026

শেরপুরে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানিয়েছেন, বগুড়ার শেরপুর পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দেশ শাহীদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত ১২টা ২০ মিনিটের দিকে শহরের পুরান বাঁশপট্টি এলাকার ব্রাক ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত দেশ শাহীদ উপজেলার চক মদনপুর গ্রামের কে এম শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে উদ্ধার করা হয় ওই ট্যাবলেট। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা দায়ের করে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!