bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে সাউদিয়াসহ ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার

এনাম হকঃ-
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

এনাম হক ।

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেল না থাকা এবং বিএসটিআইয়ের লাইসেন্স না নেওয়ার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধুনট মোড় এলাকার হোটেল আখি মনিকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুরে পাঁচ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার

বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানগুলোর দই তৈরির পরিবেশ, পণ্যের লেবেল এবং লাইসেন্সসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীনভাবে দই বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট আইনে পাঁচটি মামলা করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সাত দিনের মধ্যে ত্রুটি ও অনিয়ম সংশোধন এবং প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

শেরপুরে পাঁচ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার

অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

বিএসটিআই ও উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।