bogra times Add
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬

শেরপুরে ব্র্যাকের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ৫, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের আলতাদিঘী বোডের হাট এলাকায় এ অনুষ্ঠান হয়।

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় শেরপুর উপজেলার শতাধিক বাছুর অংশ নেয়। ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুর প্রদর্শন করেন কৃষক ও খামারিরা।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ট্রেনিং অফিসার মামুন-অর-রশিদ, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. সোহেল আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী বাবলী সুরাইয়া, ব্র্যাকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মোবাশ্বের হুসাইন পলাশ, ব্র্যাকের ভেটেরিনারি সার্জন ডা. মো. হেলাল উদ্দিন ও ব্র্যাকের এলাকা বিক্রয় ব্যবস্থাপক মো. রুবেল হোসেন।

‘ভাল জাতই ভবিষ্যত গড়ে’ শ্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক খামারি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৯০টি বাছুর প্রদর্শিত হয়। এর মধ্যে ২০টি বাছুরের খামারীকে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া উপস্থিত সব খামারীকে সৌজন্য পুরস্কার প্রদান করে আয়োজক ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ‘সুখের খনি’ নাটক প্রদর্শন করা হয়।