bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার বাগরা কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, বাগরা কলোনি এলাকায় গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি দল।

পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—বাগরা কলোনি এলাকার মো. খালেকের ছেলে মো. মাসুম, মো. নুর হোসেনের ছেলে মো. এনামুল হক এবং মো. আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, আটক ব্যক্তিরা গাঁজা সেবন ও বিক্রির সাথে জড়িত থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাঁদের অপরাধ প্রমাণিত হয়।

পরে বিজ্ঞ বিচারক মোট তিনটি পৃথক মামলায় সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানাসহ বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।