bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬

শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক এক

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ৮, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার ধুনটমোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল ধুনটমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল মান্নানকে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।