bogra times Add
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬

শেরপুরে মোবাইল কোর্টে মাদক সেবন ও পরিবহনে ৬ জনের কারাদণ্ড

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ২, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের দায়ে ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে শেরপুর থানা পুলিশ উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মো. তুষার খন্দকার (৪২) তিন মাস, মো. মুকুল হাসান (২৮) দুই মাস, শ্রী তন্ময় সরকার (২৬) তিন মাস, মো. আব্দুর রহমান সাব্বির (৩২) দুই মাস, মো. জাহিদুল ইসলাম (৪০) দুই মাস এবং মো. রুমেল বিজয় (২২) এক মাসের কারাদণ্ড।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়, এতে পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, উঠতি বয়সী সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে খোঁজ রাখতে হবে। অযথা হাতে টাকা না দিয়ে তার ব্যবহার নিয়েও সচেতন থাকতে হবে, যাতে কেউ ভুল পথে না যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মাদকমুক্ত শেরপুর উপজেলা’ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।