bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬

শেরপুরে শাহবন্দেগী ইউপিতে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের প্রস্তাবনা দাখিল

বার্তা বিভাগ
অক্টোবর ১, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় দলিলপত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাবনা উপজেলা প্রকৌশলীর কাছে দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদের কাছে এসব কাগজপত্র ও প্রস্তাবনা হস্তান্তর করা হয়।

এ সময় শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল হাসান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত পরিবেশে নাগরিক সেবা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রাথমিক ধাপ হিসেবে প্রয়োজনীয় দলিলপত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাবনা দাখিল করা হয়েছে।

তাঁরা আরও জানান, নতুন ভবন নির্মাণ হলে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের সুযোগ-সুবিধা বাড়বে।