bogra times cover image-1
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের ৪, ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন শনিবার (১২সেপ্টেম্বর) দুপুরে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী ও মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

পৌর ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালের এ কর্মী সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসিব ওয়াহিদ প্রান্ত। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রশিদ সন্ধ্যান সরকার। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সিনিয়র সহসভাপতি মাহামুদুর রহমান সানজাত, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল এবং শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. সোহাগ হোসেন।

 

সম্মেলন সঞ্চালনা করেন শেরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি। এ সময় শেরপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ মিথুনসহ ওয়ার্ডগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।