bogra times Add
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

স্টেশনের গেটে বাস, দায়িত্ব পালনকালে প্রাণ গেল ফায়ার ফাইটারের

এনাম হকঃ-
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান গেটে, যখন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে উঠে যায়।

দুর্ঘটনার সময় গেটে দায়িত্ব পালন করছিলেন আহসান হাবিব (৫০), যিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের বাসিন্দা ও আদাবর রহমানের পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে পিকআপে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ বখতিয়া উদ্দিন জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।