bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর তালাকে ভেঙে পড়েছিলেন তামিম, বিষপানে থামল তার যাত্রা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে প্রেম-বিয়ে আর অভিমানের টানে বিষপান করে প্রাণ হারিয়েছেন একাদশ শ্রেণির এক তরুণ। দীর্ঘ এক সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত বাঁচতে পারেননি তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিম (১৯)।

নিহত তামিম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। কিন্তু সংসার জীবনের শুরুতেই জাগে টানাপোড়েন। কিছুদিনের মধ্যেই দাম্পত্য কলহ চরমে পৌঁছায় এবং এক পর্যায়ে স্ত্রী তাঁকে তালাক দেন। এই ধাক্কায় মানসিকভাবে ভেঙে পড়েন তামিম।

গত ২৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘরে বিষাক্ত ঘাসমারা ওষুধ গিলে ফেলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়েও মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু ঠেকাতে পারেননি।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।