bogra times cover image-1
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
শেরপুরে বৃদ্ধ দম্পতির বাড়িতে গভীর রাতে ডাকাতি

শেরপুরে বৃদ্ধ দম্পতির বাড়িতে গভীর রাতে ডাকাতি

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু শেরপুর (বগুড়া) প্রতিনিধি।। বগুড়ার শেরপুর উপজেলায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার মহিপুর কলোনী গ্রামের রিপনের ছেলে। সে মহিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল তিনটার দিকে ওমর ফারুক তার নানা আব্দুল খালেকের বাড়িতে পেয়ারা পাড়তে গাছে ওঠে। গাছের ওপর দিয়ে বিদ্যুতের লাইন চলে যাওয়ায় একপর্যায়ে সে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তারের সঙ্গে আটকে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা আজিজুল বাঁশের সাহায্যে তাকে তার থেকে নিচে নামান। পরে স্বজনরা দ্রুত অটোরিকশাযোগে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এতেও নিহতের পরিবার আশ্বস্ত হতে পারেনি। পরে উন্নত চিকিৎসার আশায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকও তাকে মৃত বলে জানান। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, এই ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ‘আমার জুলাই যোদ্ধা’র আহ্বায়ককে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শুভেচ্ছা

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ককে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শুভেচ্ছা