bogra times Add
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন: ‘জাতি অবুঝ নয়’

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনায় এবার সরব হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেন, ‘৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেন নি।’

তিনি আরও লিখেন, ‘কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’

শেষে তিনি বলেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

উল্লেখ্য, সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে গত ৫ আগস্টের ঘটনা প্রবাহ ও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি কিছু বক্তব্য দেন। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাষ্ট্রপতির বক্তব্যে তথ্যগত অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেটিজেনদের একটি অংশ। জামায়াত আমিরের এই পোস্ট তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।