bogra times Add
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬

শাহজাদপুরে নদীর তীরে গৃহবধূ ধর্ষণ, অভিযুক্ত মাঝি গ্রেফতার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-
মার্চ ৪, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীর তীরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এশার আলী প্রামানিক (৩৮) নামের এক নৌকার মাঝিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী নারী উপজেলার শ্রীফলতলা গ্রামের শামীম হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত এশার আলীকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল তাকে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হবে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বাসিন্দা সাথী খাতুন (২৪) পার্শ্ববর্তী করতোয়া নদীতে গরুর জন্য পানি আনতে যান। এসময় ওই ঘাটের ডিঙ্গি নৌকার মাঝি মৃত মমতাজ প্রামাণিকের ছেলে এশার আলী তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে

ভুক্তভোগী নারী জানান, ভোর ৬টা ২০ মিনিটের দিকে গরুর জন্য পানি আনতে করতোয়া নদীতে যান। সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত হঠাৎ করেই পিছন থেকে তার গলায় ছুরি ধরে এবং তাকে ঘাসের জমির মধ্যে ফেলে ধর্ষণ করে। পরে তিনি স্থানীয়দের সহায়তায় শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত এশার আলী প্রামানিককে গ্রেফতার করে।

এ বিষয়ে ধর্ষণের শিকার গৃহবধূ সাথী খাতুন বলেন, ‘ভোর ৬টা ২০ মিনিটের দিকে গরুর জন্য পানি আনতে করতোয়া নদীতে যাই, সেখান থেকে ফেরার পথেই অভিযুক্ত হঠাৎ করেই পিছন থেকে আমার গলায় ছুরি ধরে এবং আমাকে ঘাসের জমির মধ্যে ফেলে ধর্ষণ করে।’

থানা পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগী নারীর চিকিৎসার বিষয়টিও নিশ্চিত করা হবে।