bogra times Add
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬

শেরপুরে বাগড়া খাল পুনঃখননের উদ্বোধন ২৮ লাখ টাকা ব্যয়ে শুরু হলো খননকাজ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ১১, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় বাগড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এ কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে বাগড়া খালের ১ দশমিক ১৭০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। প্রাথমিকভাবে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে খনন কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালটির প্রস্থ প্রায় ১ দশমিক ৫ মিটার এবং গভীরতা ৭ থেকে ৮ ফুট নির্ধারণ করা হয়েছে। বাগড়া খালটি ভাদাই নদী থেকে উৎপত্তি হয়ে চোটির বিল অতিক্রম করে করতোয়া নদীতে গিয়ে মিলিত হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় ২০ কিলোমিটার খাল খননের মাধ্যমে নদীর সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শেরপুর উপজেলায় মোট প্রায় ৮০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা। খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

শেরপুরে বাগড়া খাল পুনঃখননের উদ্বোধন
২৮ লাখ টাকা ব্যয়ে শুরু হলো খননকাজ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চোটির বিল এলাকার গোসাইবাড়ি বটতলা কুরাতলা সাঁকো এলাকায় হেলিকপ্টারে এসে নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খননের সূচনা করেছিলেন।’ তিনি বলেন, ‘সেই উদ্যোগের ধারাবাহিকতায় আজ পুনরায় খালটির খননকাজ শুরু হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি সদস্য মাহবুবুর রহমান হারেস এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান জানে আলম খোকা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।