bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিতের আশ্বাস

নিউজ ডেস্কঃ-
মার্চ ১৩, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা:

আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। জ্বালানি মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি সংকটে পরিবহন সংকট হওয়ার কোনো সুযোগ নেই বলেও আশ্বস্ত করেন শেখ রবিউল আলম। তিনি জানান, জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।

ঈদযাত্রার চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।”

রেলযোগাযোগ পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, বড় কোনো শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা গেছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।