bogra times Add
ঢাকারবিবার , ৩ মে ২০২৬

শেরপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তাশেরপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

বার্তা বিভাগ
মে ৩, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুজনকে আটক করে তাঁদের হেফাজত থেকে একটি ১৫০ সিসির পালসার ও একটি ১০০ সিসির প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সামিউল ইসলাম (৩২), পিতা মৃত সাইফুল ইসলাম এবং মো. সামিউল ইসলাম (২৭), পিতা আজহারুল ইসলাম।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।