bogra times cover image-1
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬

শেরপুরে শান্তি সংঘ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ১৩, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সামাজিক সংগঠন ‘শান্তি সংঘ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার কেল্লাপোষী মেলা বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ৬০০টিরও বেশি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় জাম, কাঁঠাল, জলপাই ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি শুক্রবার বিকেলে স্থানীয় ঈদগাহ মাঠে মেহগনি, রেইন্টি কড়ই ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন বনজ গাছের চারা রোপণ করা হয়।
শান্তি সংঘ ফাউন্ডেশনের সভাপতি মো. তৌহিদুল ইসলাম (তৌহিদ) বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোও আমাদের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, গত বছরও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছিল। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শান্তি সংঘ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, দেশকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। অতীতের ধারাবাহিকতায় এবারও বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশ ও আগামী প্রজন্মের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।