bogra times cover image-1
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬

শেরপুরে ২৭১ কেন্দ্রে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুন ২৮, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার ২৪১টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং পৌরসভার ৩০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো শিশুদের সুস্থ দৃষ্টিশক্তি নিশ্চিত করা, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করা এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অপুষ্টি ও বিভিন্ন জটিলতা প্রতিরোধ করা।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানায়। তারা জানান, এ কর্মসূচি শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ।