bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬

শহীদদের স্মরণে শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র দোয়া মাহফিল

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ১৭, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে শহরের ধুনট রোড মোড় এলাকার বায়তুননূর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বকুল খন্দকার, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, সদস্য নূর মোহাম্মাদ, আবু হানিফসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লিরা।

আয়োজকেরা জানান, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ, জাতীয় নেতাদের জন্য দোয়া এবং দেশের শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।