bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬

শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন ও স্মারকলিপি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ২০, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর,বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি পালন করেছেন দলিল লেখকেরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে দলিল লেখকদের একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার কারণে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন গড়ে প্রায় ১৫০ জন সেবাগ্রহীতা দলিল নিবন্ধনের জন্য আসেন। কিন্তু স্থায়ী কোনো কর্মকর্তা না থাকায় বর্তমানে সপ্তাহে মাত্র দুই দিন একজন সাব-রেজিস্ট্রার এসে দাপ্তরিক কাজ সামলাচ্ছেন। এতে দিনে গড়ে মাত্র ৮০টি দলিল নিবন্ধন করা সম্ভব হচ্ছে।

ফলে বিপুলসংখ্যক দলিল ঝুলে থাকছে এবং কার্যালয়টিতে চরম দলিলের জট সৃষ্টি হয়েছে। সময়মতো সেবা না পেয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বক্তারা আরও জানান, জরুরি ভিত্তিতে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার পদায়ন করা না হলে এ ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে। অবিলম্বে নিয়মিত কর্মকর্তা নিয়োগ দিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধের জোর দাবি জানান তারা।

কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীসহ স্থানীয় দলিল লেখকেরা উপস্থিত ছিলেন।