bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে বেকারিতে বিএসটিআইয়ের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় একটি বেকারি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাহালু উপজেলার কার্ণিপাড়া, কালাই এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স মডার্ণ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুণগত মানসনদ না থাকা এবং মিথ্যা তথ্য দিয়ে এসব পণ্য বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাহালুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়া।