bogra times cover image-1
ঢাকাTuesday , 13 October 2026

বগুড়ার শেরপুরে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ শুরু, উদ্বোধন করলেন ডিসি

Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি–

বগুড়ার শেরপুরে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে নুরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং। বিকেল ৪ টায় ব্র্যাক বটতলা এলাকায় চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

কর্মসূচিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও পরিবেশকর্মীরা অংশ নেন। তাঁদের অংশগ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।

error: Content is protected !!