bogra times cover image-1
ঢাকাSaturday , 21 November 2026

শেরপুরে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে দোয়া ও প্রীতিভোজ

Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) উপজেলা শাখার উদ্যোগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দুবলাগাড়ী চকপোতা এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসওয়া শেরপুর উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হেদায়েতুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আমিনুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীরা প্রীতিভোজে অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত অভিযান চূড়ান্ত বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

error: Content is protected !!