bogra times Add
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ২০০ হতাহতের দাবি

আন্তর্জাতিক ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে চালানো তাদের হামলায় অন্তত ২০০ মার্কিন সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন ঘাঁটিগুলোতে ইরান যে হামলা চালিয়েছে, তাতে অন্তত ২০০ জন সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।” পাশাপাশি হামলার সময় বেশ কিছু মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ইরাক ও উপসাগরীয় দেশগুলোর মরুভূমি এবং জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইএনএ এই তথ্য নিশ্চিত করেছে। তবে এই দাবির সত্যতা যাচাই করেনি তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র।