bogra times Add
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬

ইরানের দাবি, অক্ষত অবস্থায় জব্দ করা হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ‘হার্মিস ৯০০’

আন্তর্জাতিক ডেস্কঃ-
মার্চ ৭, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

তেহরান সংবাদদাতা: ইরানের শীর্ষস্থানীয় সামরিক বাহিনী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি অত্যাধুনিক নজরদারি ও হামলা চালানোর ড্রোন ‘হার্মিস ৯০০’ অক্ষত অবস্থায় জব্দ করেছে। আইআরজিসি জানিয়েছে, ড্রোনটি কোনো হামলা চালানোর আগেই তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে আসে।

বিপ্লবী গার্ডের বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় ইরানের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের হাতে রয়েছে। বর্তমানে এটি ইরানের সামরিক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নির্বিশেষে ড্রোনটির সামর্থ্য যাচাই করা হবে বলে জানা গেছে।

এদিকে, পৃথক প্রতিবেদনে ইরান আরও দাবি করেছে যে তারা ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে মোট ছয়টি অত্যাধুনিক ‘হার্মিস’ ড্রোনকে বিধ্বংস করেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা প্রায় ৩৫টি শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ।

ইসরায়েলের তৈরি হার্মিস ৯০০ ড্রোন বিশ্বের অন্যতম উন্নত মনুষ্যবিহীন আকাশযান হিসেবে বিবেচিত। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে উড়ে থাকতে পারে। এই ড্রোনের বিশেষত্ব হলো এর উন্নত প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ও রাডার ব্যবস্থা। এতে ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা থাকায় দিনে-রাতে যে কোনো সময় নজরদারি চালানো সম্ভব। পাশাপাশি সিনথেটিক অ্যাপারচার রাডার (এসএআর) থাকায় মেঘ বা ধোঁয়ার মধ্যেও এটি স্পষ্ট ছবি তুলতে পারে। অত্যাধুনিক এই ড্রোনটি ভূপৃষ্ঠে চলমান যেকোনো লক্ষ্যবস্তু শনাক্ত এবং ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজেও সক্ষম