bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

ক্যানসার জয়ের পথে হিনা খান: চিকিৎসার আগেই যা করেছিলেন

বিনোদন ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান ২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পান। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরুর আগেই তিনি একটি বড় সিদ্ধান্ত নেন—চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। এরই মধ্যে দীর্ঘদিনের প্রেমিক ও প্রযোজক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যানসার শনাক্তের প্রথম মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেন হিনা। তিনি বলেন, “বিষয়টা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি, আবেগে ভেঙে পড়িনি। বরং সেদিন আমার পছন্দের খাবার ফালুদা অর্ডার করে খেয়েছিলাম।”

এরপর শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও সংগ্রামের যাত্রা, যা তিনি সাহস ও আত্মবিশ্বাস নিয়ে মোকাবিলা করেছেন।

উল্লেখ্য, হিনা খান অসুস্থতা কালেই রকি জয়সওয়ালের সঙ্গে খুবই সাদাসিধেভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটে তাদের প্রথম দেখা হয়। রকি ছিলেন সেই ধারাবাহিকের প্রযোজক। দীর্ঘ সময়ের সম্পর্কই পরিণত হয় বিবাহে।

হিনার এই লড়াই ও জীবন পরিবর্তনের গল্পটি তার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে আশা ও সাহসের বার্তা ছড়িয়ে দিয়েছে।