bogra times
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিবেশীর নারিকেল গাছের ডাব খাওয়া হলো না যুবকের, পড়ে মৃত্যু

এনাম হকঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর এলাকায় ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উলিপুর পাড়ার বাসিন্দা এবং ফজলু ওরফে ফজু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে এলাকার একটি বড় নারিকেল গাছের নিচে সজীব প্রামাণিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলে তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার সাব-ইন্সপেক্টর বিকাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাব পাড়ার উদ্দেশ্যে নারিকেল গাছে উঠেছিলেন সজীব। গাছটি উঁচু হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মা মাসুদা বেগম জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ছেলেকে শেষবার দেখেছেন। তিনি বলেন, সজীব নেশাগ্রস্ত ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং মেয়ের বিয়েও দিয়েছেন, তবে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।