bogra times Add
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ, মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন তারা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদকঃ-

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রীর পদমর্যাদা এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।

এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপ্ঠ এবং বিকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপ্ঠ সম্পন্ন হয়।

মন্ত্রীর পদমর্যাদায় যারা পেলেন উপদেষ্টার দায়িত্ব

মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন:

১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মো. ইসমাইল জবিউল্লাহ
৫. অ. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় যারা পেলেন উপদেষ্টার দায়িত্ব

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন:

১. হামায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩. ডা. জাহেদুর রহমান
৪. ড. মাহাদি আমিন
৫. রেহান আসিফ আসাম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজে প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান করবেন।

ত্রয়োদশ সংসদের শপ্ঠ কার্যক্রম সম্পন্ন

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপ্ঠ পাঠ সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপ্ঠবাক্য পাঠ করান। পরে বিকাল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপ্ঠ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপ্ঠবাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপ্ঠ নেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের প্রবীণ ও প্রভাবশালী এই নেতাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কাজে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভায় স্থান না পেলেও দলের গুরুত্বপূর্ণ এই নেতাদের অগ্রাধিকার দেওয়া হলো বলে মনে করা হচ্ছে।