bogra times Add
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে রমজানের ছুটি শুরু কাল

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পবিত্র রমজান উপলক্ষে স্কুলের ছুটির তালিকা সংশোধন করে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় এবং নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় উভয় পর্যায়েই আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজানের ছুটি শুরু হবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নানা আলোচনা ও পর্যালোচনার পর মাধ্যমিক পর্যায়ের জন্যও রমজানের প্রথম দিন থেকে ছুটি শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল, যার শুনানি ও পরবর্তী আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।

ছুটি শেষ হওয়ার পর ২৬ মার্চ বৃহস্পতিবার হলেও এর সাথে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-কর্মচারীরা টানা ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন।