bogra times cover image-1
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথে। পরিস্থিতির অবনতি ঘটায় কাতার এয়ারওয়েজ তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে টার্কিশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের ১০টি দেশে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। যে দেশগুলোতে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো হলো- কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডান।

শনিবার ইসরায়েল ইরানে হামলা শুরু করলে এই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সংঘাতের জেরে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং আকাশসীমা বন্ধের এই ঘটনা আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।