bogra times
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬

শেরপুরে যৌথ অভিযানে বিস্কুট ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জানুয়ারি ২৫, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে একটি বেকারি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (সকাল ১১টা) শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকায় “মর্ডান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরিতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে খাদ্যপণ্যে নষ্ট ও পচা ডিম ব্যবহার, বিএসটিআই অনুমোদনহীন প্যাকেট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়াবেন না বলে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

শেরপুরে মর্ডান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।

অভিযান চলাকালে জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভোক্তা অধিকার কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।