bogra times
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড অফিস উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওয়ার্ড অফিস উদ্বোধন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় খানপুর ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এরশাদ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার আলী কলিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম (সাঈদ), ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রাহিম।

এছাড়াও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য জোরদার, তৃণমূলকে সংগঠিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।