bogra times cover image-1
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন

বগুড়া প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী (সানভি)।

এ ছাড়া ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। নতুন ভবনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং সেবাগ্রহীতাদের সুবিধা বাড়বে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।