bogra times cover image-1
ঢাকাMonday , 12 January 2026

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছছেন

নিউজ ডেস্কঃ-
January 12, 2026 1:44 pm
Link Copied!

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঢাকায় মার্কিন মিশনের দায়িত্ব শুরু করবেন ক্রিস্টেনসেন। চলতি সপ্তাহের মধ্যে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, আগামী দুই দিনের মধ্যে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন নতুন রাষ্ট্রদূত। এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন কূটনীতিক। তার নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন রাষ্ট্রদূতের আগমনের পর দুই দেশের মধ্যে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা আরও জোরদার হবে।

error: Content is protected !!