bogra times cover image-1
ঢাকাSunday , 8 February 2026

যশোরে বিএনপি প্রার্থীর নির্বাচনি ব্যানারে অগ্নিসংযোগ

Link Copied!

মনির হোসেন, যশোর প্রতিনিধি:
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় কে বা কারা প্রার্থীর একাধিক ব্যানার ও পোস্টারে অগ্নিসংযোগ করে। সকালে স্থানীয়রা পুড়ে যাওয়া ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন।

লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে আমাদের প্রার্থীর ৬টি ব্যানার পুড়িয়ে দিয়ে এলাকায় অশান্তি ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগও পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

error: Content is protected !!