bogra times Add
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানী ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদenz সম্মানী ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ঈদের আগেই এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রাথমিকভাবে কোন কোন এলাকায় এই কার্যক্রম চালু হবে বা কত টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে— এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। মাহদী আমিন জানান, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বসে সম্মানীর পরিমাণ ও কার্যক্রমের পরিধি চূড়ান্ত করা হবে।

উপদেষ্টা আরও জানান, “পর্যায়ক্রমে সারা দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা এই ভাতা সুবিধার আওতায় আসবেন। এটি একটি চলমান প্রক্রিয়া এবং সরকার এ বিষয়ে আন্তরিক।”

এ সময় তিনি বিএনপি সরকারের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।