bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬

ধুনট ইউএনওর সঙ্গে সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
আগস্ট ২০, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

গত বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতারা ইউএনওর হাতে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের নতুন কমিটির তালিকার একটি কপি তুলে দেন।

মতবিনিময়ে ধুনট উপজেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা থাকলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব বলে মত দেন সংশ্লিষ্টরা।

সৌজন্য সাক্ষাতের জন্য প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ ও সাধুবাদ জানান ইউএনও। একই সঙ্গে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাবের সদস্যরা। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেসক্লাবের নতুন কমিটির তালিকা পাঠানো হয়।

ধুনট ইউএনওর সঙ্গে সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাৎকালে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন কিবরিয়া, সাধারণ সম্পাদক রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুদ্দীন আল আজাদ, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মারুফ হাসান ইমরান ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।